ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. স্মারকগ্রন্থ
লেখক : হযরত মাওলানা মোহাম্মদ মনযূর নোমানী (রহ.)
প্রকাশনী : মাকাসিদ পাবলিকেশন্স
পৃষ্ঠা : ৮১৬, ভাষা : বাংলা
অফারে আরো যা পাচ্ছেন
- ৪৯৯ টাকার অর্ডারে বুকমার্ক ফ্রি
- ১০০০ টাকার অর্ডারে ডেলিভারি ফ্রি
- প্রতিটি বই যত্নসহকারে প্যাকেজিং
বিষয়: স্মৃতিচারণ, স্মারক ও সাক্ষাৎকার
প্রকাশনী: মাকাসিদ পাবলিকেশন্স
তিনি কালাম, হাদীস, ফিকহ, তাফসীর, তাসাওউফ, হিকমাহ, শরীয়ত, দর্শন ও ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর চিন্তা ও কর্মধারা আজও ইসলামী জাগরণ, তাজদীদী আন্দোলন এবং উম্মাহর বুদ্ধিবৃত্তিক পুনর্গঠনের ক্ষেত্রে এক অনন্য প্রেরণার উৎস।
‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. : স্মারকগ্রন্থ’ তাঁর জীবন, কর্ম, চিন্তা, অবদান ও উত্তরাধিকারের একটি সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ উপস্থাপনা।
মূলত আজ থেকে প্রায় একশ' বছর পূর্বে উপমহাদেশের প্রখ্যাত চিন্তাবিদ আলেম হযরত মাওলানা মুহাম্মাদ মনযূর নোমানী রহ. তাঁর সম্পাদিত প্রসিদ্ধ উর্দু মাসিক আল-ফুরকান-এ ‘শাহ ওয়ালিউল্লাহ বিশেষ সংখ্যা’ শিরোনামে এ মূল্যবান সংকলনটি প্রকাশ করেন। বর্তমান স্মারকগ্রন্থটি সেই ঐতিহাসিক বিশেষ সংখ্যার বাংলা অনুবাদ, যার সঙ্গে প্রয়োজনীয় সংযোজন ও সম্পাদনা করা হয়েছে।
এই গ্রন্থের মাধ্যমে পাঠক ইমাম শাহ ওয়ালিউল্লাহ রহ.-এর বহুমাত্রিক ব্যক্তিত্ব, গভীর জ্ঞান, সুদূরপ্রসারী চিন্তা এবং মুসলিম সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে একটি সুস্পষ্ট ও সমন্বিত ধারণা লাভ করবেন।
বিশেষত বর্তমান সময়ের মতভেদ, বিভ্রান্তি ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে শাহ ওয়ালিউল্লাহ রহ.-এর চিন্তাধারা আমাদের জন্য একটি ভারসাম্যপূর্ণ, ঐক্যনির্ভর ও সুদূরপ্রসারী দিকনির্দেশনা প্রদান করে। আধুনিক বুদ্ধিবৃত্তিক সংকট মোকাবিলায় এ স্মারকগ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ 'বুদ্ধিবৃত্তিক মাইলফলক এবং একটি সমন্বিত ও শক্তিশালী 'ইন্টেলেকচুয়াল ফ্রেমওয়ার্ক' হিসেবে পাঠকের সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
—ড. শহীদুল ইসলাম ফারুকী
0/5
☆☆☆☆☆
(০ রিভিউ)
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন।
এখনো কোনো প্রশ্ন নেই। প্রথম প্রশ্নটি আপনিই করুন।
এই বইয়ের কোনো ভিডিও নেই।
| লেখক | হযরত মাওলানা মোহাম্মদ মনযূর নোমানী (রহ.) |
| প্রকাশনী | মাকাসিদ পাবলিকেশন্স |
| পৃষ্ঠা | 816 |
| ভাষা | বাংলা |