২০%
জুম করতে ট্যাপ করুন
মন মাঝে মনকথন
☆☆☆☆☆
(০ রিভিউ)
২৮০৳
৩৫০৳
(২০% ছাড়ে)
বইটির লেখক জনাব মোঃ আবদুল মতিন একাধারে একজন কবি, গল্পকার এবং প্রাবন্ধিক। একজন ব্যাংকার হিসেবে পেশাগত কারণেই তিনি প্রতিদিন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মিশে থাকেন। সে সুবাদে তাদের মনের দ্বন্দ্ব-সংঘাতের প্রকৃতি বোঝার চেষ্টা করেন এবং তারই লব্ধজ্ঞানে মানুষের মনের কথাগুলো তার লেখার মাধ্যমে প্...
অফারে আরো যা পাচ্ছেন
- ৪৯৯ টাকার অর্ডারে বুকমার্ক ফ্রি
- ১০০০ টাকার অর্ডারে ডেলিভারি ফ্রি
- প্রতিটি বই যত্নসহকারে প্যাকেজিং
বিষয়: দর্শন ও দার্শনিক বিষয়ক প্রবন্ধ
প্রকাশনী: অনার্য পাবলিকেশন্স
বইটির লেখক জনাব মোঃ আবদুল মতিন একাধারে একজন কবি, গল্পকার এবং প্রাবন্ধিক। একজন ব্যাংকার হিসেবে পেশাগত কারণেই তিনি প্রতিদিন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মিশে থাকেন। সে সুবাদে তাদের মনের দ্বন্দ্ব-সংঘাতের প্রকৃতি বোঝার চেষ্টা করেন এবং তারই লব্ধজ্ঞানে মানুষের মনের কথাগুলো তার লেখার মাধ্যমে প্রকাশ করে থাকেন; প্রকাশ করে থাকেন সমাজের স্তরে স্তরে বিদ্যমান নানান অসংগতিসমূহ কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক বর্ণনায়, কখনো বা প্রতিবাদী ভাষায়। তার লেখায় উঠে আসে প্রকৃতি। বাদ পড়ে না সাম্প্রতিক সমসাময়িক বিষয়াদিও। 'মন মাঝে মনকথন' প্রবন্ধের বইটিতেও উপরিউক্ত বিষয়াবলীর সমন্বয় ঘটিয়ে তার বাল্যস্মৃতি, ভ্রমণকাহিনীর পাশাপাশি সমকালীন ঘটনাবলীর মধ্য দিয়ে মানুষের জন্যে মানুষের মমত্ববোধের বিষয় যেমন তুলে ধরা হয়েছে তেমনি মানুষের সাথে মানুষের নির্মম আচরণগত দিকটিও উঠে এসেছে, একইসাথে বিবৃত হয়েছে সমাজে বিদ্যমান নানান সামাজিক অসংগতিসমূহও। পাশাপাশি প্রবন্ধের প্রথাগত নিরস বয়ান পরিহার করে যতদূর সম্ভব ভাষার সারল্য ও মাধুর্যের ভাবটি বজায় রাখার চেষ্টা করা হয়েছে। 'মন মাঝে মনকথন' জনাব মো: আবদুল মতিন এর প্রকাশিত প্রথম প্রবন্ধের বই। এর আগে 'ক্রোধ' এবং 'দীক্ষা' শিরোনামে তার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটি বোদ্ধা পাঠকমহলে সমাদৃত হবে, আশা করা যায়।
0/5
☆☆☆☆☆
(০ রিভিউ)
★★★★★
(০)
★★★★☆
(০)
★★★☆☆
(০)
★★☆☆☆
(০)
★☆☆☆☆
(০)
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন।
এখনো কোনো প্রশ্ন নেই। প্রথম প্রশ্নটি আপনিই করুন।
এই বইয়ের কোনো ভিডিও নেই।
মূল তথ্য
| লেখক | আবদুল মতিন |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| পৃষ্ঠা | 140 |
| ভাষা | বাংলা |