নাট্য প্রসঙ্গে তিন প্রবন্ধ
অফারে আরো যা পাচ্ছেন
- ৪৯৯ টাকার অর্ডারে বুকমার্ক ফ্রি
- ১০০০ টাকার অর্ডারে ডেলিভারি ফ্রি
- প্রতিটি বই যত্নসহকারে প্যাকেজিং
বিষয়: নাট্য সমালোচনা ও অন্যান্য
প্রকাশনী: হাওলাদার প্রকাশনী
তাঁর রচিত প্রবন্ধের সংখ্যা প্রায় একশত পঞ্চাশ হবে। তিনি কৈশোর থেকে জীবনাবসনের পূর্ব পর্যন্ত হাত থেকে কলম ছাড়েননি। তিনি বাংলা সাহিত্য ও নাট্য নিয়ে নিজেকে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত রেখেছিলেন। সেলিম আল দীনের গবেষণালব্ধ প্রবন্ধ গুলোর মধ্যে অল্প কিছু প্রকাশিত হয়েছে। এখনো বিচ্ছিন্ন অবস্থায় অনেক প্রবন্ধ অপ্রকাশিত রয়েছে।
নাট্যাচার্য অধ্যাপক ড. সেলিম আল দীন বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবতার নিরীখে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নৃ—গোষ্ঠীদের সমাজজীবন গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিমান নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত এবং নতুন নন জেনেরিক শিল্পধারা প্রবর্তনে সচেষ্ট ছিলেন। আমি তাঁর বিচ্ছিন্নভাবে পড়ে থাকা সল্প সংখ্যক প্রবন্ধ সংগ্রহ করেছি। এ বিষয়ে আমাকে আন্তরিক সহযোগিতা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইস্রাফিল আহমেদ রঙ্গণ, তাঁকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
নাট্যাচার্য অধ্যাপক ড. সেলিম আল দীনের রচিত প্রবন্ধের মধ্যে : মহাকবির নাট্য রচনার বিষয়ে, নন্দিকেশ্বরের অভিনয় দর্পণ এবং শ্রীচৈতন্যভাগবতে নাট্য প্রসঙ্গে প্রকাশ করা হলো।
অধ্যাপক ড. সেলিম আল দীন তাঁর গবেষণার মাধ্যমে হাজার বছরের বাংলা নাটক রচনার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, নাট্য বিষয়ক বহু গবেষণামূলক প্রবন্ধ রচনাপূর্বক বাংলা নাটকের বছরের ইতিহাস এবং তাঁর একটি আঙ্গিক নির্মাণেও সমর্থ হন।
0/5
☆☆☆☆☆
(০ রিভিউ)
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন।
এখনো কোনো প্রশ্ন নেই। প্রথম প্রশ্নটি আপনিই করুন।
এই বইয়ের কোনো ভিডিও নেই।
| লেখক | সেলিম আল দীন |
| প্রকাশনী | হাওলাদার প্রকাশনী |
| পৃষ্ঠা | 80 |
| ভাষা | বাংলা |