৫%
জুম করতে ট্যাপ করুন
নূর নবী
☆☆☆☆☆
(০ রিভিউ)
৪২৭৳
৪৫০৳
(৫% ছাড়ে)
বেঙ্গল মুসলিম রেনেসাঁ সিরিজ-এর চতুর্থ বই নূর নবী। ঊনবিংশ শতাব্দীতে [১৮০০-১৯০০] ইউরোপীয় বিদ্যা ও প্রযুক্তির অভিঘাতে বাংলায় যে বুদ্ধিবৃত্তিক জাগরণ ও কর্মকোলাহল সূচিত হইয়াছিল, আর উহাতে বঙ্গীয় মুসলমান কবি-শিল্পী-সাহিত্যিক-চিন্তাবিদের যে অংশগ্রহণ ঘটিয়াছিল, তাহার নির্বাচিত কিছু টেক্সট একবিংশ শতকের পাঠকের...
অফারে আরো যা পাচ্ছেন
- ৪৯৯ টাকার অর্ডারে বুকমার্ক ফ্রি
- ১০০০ টাকার অর্ডারে ডেলিভারি ফ্রি
- প্রতিটি বই যত্নসহকারে প্যাকেজিং
বিষয়: ইতিহাস ও ঐতিহ্য
প্রকাশনী: বনশ্রী পাবলিকেশন্স
বেঙ্গল মুসলিম রেনেসাঁ সিরিজ-এর চতুর্থ বই নূর নবী। ঊনবিংশ শতাব্দীতে [১৮০০-১৯০০] ইউরোপীয় বিদ্যা ও প্রযুক্তির অভিঘাতে বাংলায় যে বুদ্ধিবৃত্তিক জাগরণ ও কর্মকোলাহল সূচিত হইয়াছিল, আর উহাতে বঙ্গীয় মুসলমান কবি-শিল্পী-সাহিত্যিক-চিন্তাবিদের যে অংশগ্রহণ ঘটিয়াছিল, তাহার নির্বাচিত কিছু টেক্সট একবিংশ শতকের পাঠকের কাছে নতুনভাবে, নতুন অবয়বে হাজির করাই বেঙ্গল মুসলিম রেনেসাঁ সিরিজ-এর উদ্দেশ্য।
প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষানুরাগী মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী প্রণীত নূর নবী বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনকাহিনী, যাহা অত্যন্ত সরল, মধুর ও কাব্যিক ভাষায় বিবৃত হইয়াছে। আরবের অন্ধকার যুগে জন্মগ্রহণ করিয়া হজরত অতি শৈশবেই মাতা-পিতা ও দাদাকে হারাইয়া চাচা আবু তালেবের স্নেহছায়ায় প্রতিপালিত হইয়া কিভাবে সাধনার চরম স্তরে উপনীত হন এবং নবুয়ত-প্রাপ্তির পর মানবজাতিকে ইসলামের মহাসত্য শুনাইতে জীবনপাত করেন, সেই কথাই এয়াকুব আলী চৌধুরী কাহিনী আকারে কিশোর-কিশোরীসহ সকল বয়সের পাঠকের উপযোগী করিয়া তিনি তুলিয়া ধরিয়াছেন।
ইসলামের একেশ্বরবাদের বাণীকে তৎকালীন পৌত্তলিক আরববাসী ও কোরেশ সমাজ ঘোরতর ধর্মদ্রোহিতা বলিয়া বিবেচনা করেন। ফলে তাঁহাকে সীমাহীন নির্যাতন, বয়কট, পাথর-বৃষ্টি ও প্রাণনাশের ষড়যন্ত্রের সম্মুখীন হইতে হয়। অবশেষে ধৈর্য, প্রেম ও সত্যনিষ্ঠার বলে তিনি অত্যাচারের ভয়াবহ বিভীষিকা দূর করিয়া মানবতার বিজয় প্রতিষ্ঠা করেন।
হজরতের অপরিসীম কষ্ট-সহিষ্ণুতা, মরুভূমির আগুন-হাওয়া ও পাহাড়ের গুহায় কাটানো দুঃখময় দিনরাত্রি এবং অনাহার-অনিদ্রার মর্মভেদী বয়ানের মাধ্যমে এই গ্রন্থ পরিণতি লাভ করিয়াছে। রূপকথার আবহ আর প্রাঞ্জল ছন্দময় সাধু গদ্যরীতিতে নির্মিত এই গ্রন্থের আকর্ষণ তাই রূপকথার অধিক। নবীজীবনের মর্মকথা কোমল ভাষায় হৃদয়ঙ্গম করাইবার জন্য গ্রন্থটি বাংলা সাহিত্যে চিরকাল স্মরণীয় ও পঠিত হইবার যোগ্য। গ্রন্থটির প্রথম প্রকাশকাল ১৩২৪ বঙ্গাব্দ (১৯১৭ খ্রীষ্টাব্দ)।

0/5
☆☆☆☆☆
(০ রিভিউ)
★★★★★
(০)
★★★★☆
(০)
★★★☆☆
(০)
★★☆☆☆
(০)
★☆☆☆☆
(০)
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন।
এখনো কোনো প্রশ্ন নেই। প্রথম প্রশ্নটি আপনিই করুন।
এই বইয়ের কোনো ভিডিও নেই।
মূল তথ্য
| লেখক | মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী |
| প্রকাশনী | বনশ্রী পাবলিকেশন্স |
| পৃষ্ঠা | 120 |
| ভাষা | বাংলা |